রূপালী ব্যাংক পিএলসির সিলেট বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ব্যবসায়িক পর্যালোচনা সভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার রূপালী ব্যাংক পিএলসি, বিভাগীয় কার্যালয়, সিলেটের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ ব্যবসায়িক পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম। ব্যবস্থাপনা পরিচালক ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে উপস্থিত সকলকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হাসান তানভীর। এতে সভাপতিত্ব করেন সিলেট বিভাগের বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক কমল ভট্টাচার্য্য। এ সময় বিভাগের আওতাধীন ৩ জন জোনাল ম্যানেজার ও ৫১টি শাখার ব্যবস্থাপক এবং ২টি উপশাখার ইনচার্জ উপস্থিত ছিলেন।

