ঢাকাSunday , 9 March 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইডকলকে এখন থেকে ক্যাশ ম্যানেজমেন্ট সুবিধা দেবে সিটি ব্যাংক

Link Copied!

সিটি ব্যাংক এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ইডকল) মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের ক্যাশ ম্যানেজমেন্ট সুবিধার পরিধি সুবিস্তৃত করতে ইডকনের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায়, সিটি ব্যাংক ইডকলকে এখন থেকে ক্যাশ ম্যানেজমেন্ট সুবিধা দেবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চীফ ফিনানশিয়াল অফিসার মোহাম্মদ মাহবুবুর রহমান এবং ইডকল-এর কার্যনির্বাহী পরিচালক ও সিইও আলমগীর মোর্শেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ সময় সিটি ব্যাংকের হেড অব করপোরেট এন্ড ইনস্টিটিউশনাল লায়াবিলিটি তাহ্সিন হক এবং ইডকল-এর ডেপুটি সিইও এবং চিফ ফিনানশিয়াল অফিসার এস এম মনিরুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।