ঢাকাWednesday , 5 March 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডিইউজের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
ফ্যাসিস্টের দোসর বাসস এমডির অপসারণ দাবি

Link Copied!

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক মাহবুব মোর্শেদ কর্তৃক ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) বিরুদ্ধে ঔদ্ধত্যপূর্ণ আচরণ, বিভিন্ন সংস্থায় চিঠি দিয়ে ইউনিয়নকে সন্ত্রাসী হিসেবে অভিহিত করা, ফ্যাসিস্ট আমলের দুর্নীতি ও অনিয়ম তদন্তে অনীহা এবং ফ্যাসিবাদের দোসরদের সুরক্ষা দেওয়ার প্রতিবাদে বুধবার (৫ মার্চ) বেলা ১১ টায় বাসস কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পূর্বঘোষিত এই প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো. শহিদুল ইসলাম। সভায় অনতিবিলম্বে মাহবুব মোর্শেদের অপসারণ দাবি করে বক্তারা বলেন, বাসস এমডির বিগত ৬ মাসের কার্যকলাপ বর্তমান সরকারকে দারুণভাবে প্রশ্নবিদ্ধ করেছে। তারা বাসস পরিচালনায় মাহবুব মোর্শেদের অযোগ্যতা এবং ফ্যাসিবাদের দোসরদের সঙ্গে আঁতাতের ফলে সৃষ্ট অরাজকতায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন। বিগত বছরগুলোয় বিভিন্ন সোস্যাল মিডিয়ায় ফ্যাসিস্ট সরকারের গুণকীর্তন করে মাহবুব মোর্শেদের দেওয়া স্ট্যাটাসের উল্লেখ করে বক্তারা বলেন, যারা ১৬ বছর ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে রাজপথে ছিলেন সেসব সাংবাদিকদের ওপর ফ্যাসিস্টের সেই দোসর মাহবুব মোর্শেদ নির্যাতন চালিয়ে যাচ্ছে। বাসস কার্যালয়ে ত্রাস সৃষ্টিকারি এবং দুর্নীতিবাজদের আশ্রয় প্রশ্রয়দানকারিকে অবিলম্বে অপসারণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানানো হয়। সমাপনী বক্তব্যে ডিইউজে সভাপতি বলেন, আগামি ১৭ মার্চের মধ্যে বাসস এমডিকে তার পদ থেকে অপসারণ করে সংকটের সুরাহা করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচী ঘোষণা করা হবে। ডিইউজের কোষাধ্যক্ষ খন্দকার আলমগীর হোসাইনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক খুরশীদ আলম, সিনিয়র সহ-সভাপতি রফিক মুহাম্মদ, বাসসর সাবেক ইউনিট চিফ আবুল কালাম মানিক, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদ, সহ-সভাপতি গাযী আনোয়ারুল হক, সাবেক সহ-সভাপতি খন্দকার কাউসার হোসেন, বিএফইউজের দপ্তর সম্পাদক আবু বকর মিয়া, নির্বাহী সদস্য শাহীন হাসনাত ও আবু হানিফ, ডিইউজের প্রচার সম্পাদক আবুল কালাম, জনকল্যাণ সম্পাদক সালাহ উদ্দিন রাজ্জাক, দফতর সম্পাদক ইকবাল মজুমদার তৌহিদ, নির্বাহী সদস্য আমীর হামযা চৌধুরী, নিজাম উদ্দিন দরবেশ, রাজু আহমেদ, এম. মোশাররফ হোসাইন, তালুকদার রুমী ও ফখরুল ইসলাম, সাবেক নির্বাহী সদস্য এইচ এম আল-আমিন, জসিম মেহেদী ও আবদুল হালিম। সমাবেশে আরও উপস্থিত ছিলেন শাখাওয়াত মঈন চৌধুরী, জহিরুল হক রানা, কামরুজ্জামান বাবলু, মশিউর রহমান রুবেল, নোমান মোশাররফ, এসএম মিজান, সরদার মতিউর রহমান, ফয়েজ উল্লাহ মানিক, আমিনুল ইসলাম, রাসেল আহম্মেদ এবং আনিসুর রহমান।