ঢাকাTuesday , 4 March 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

একসঙ্গে পুলিশের ১২৪ কর্মকর্তাকে বদলি

Link Copied!

বাংলাদেশ পুলিশের ১২৪ কর্মকর্তাকে একসঙ্গে বদলি করা হয়েছে। এর মধ্যে সহকারী পুলিশ সুপার থেকে সদ্য পদোন্নতিপ্রাপ্ত ১০১ অতিরিক্ত পুলিশ সুপার রয়েছেন। সোমবার (৩ মার্চ) পুলিশ সদর দপ্তর থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। প্রজ্ঞাপন দুটিতে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের পক্ষে অতিরিক্ত ডিআইজি (পারসোনেল ম্যানেজমেন্ট-১) খন্দকার শামিমা ইয়াছমিন সই করেন। প্রজ্ঞাপনে বলা হয়, অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১২৪ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়েছে। এর মধ্যে সহকারী পুলিশ সুপার থেকে সদ্য পদোন্নতিপ্রাপ্ত ১০১ অতিরিক্ত পুলিশ সুপার রয়েছেন।