ঢাকাTuesday , 4 March 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৬৮.১৬ শতাংশ

Link Copied!

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, উপদেষ্টা পরিষদে যেসব সিদ্ধান্ত গৃহীত হয় তার একটা রিভিউ হয়। সেই রিভিউতে দেখা যাচ্ছে, ১৩৫টি সিদ্ধান্তের মধ্যে ৯২টি সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে। বাস্তবায়নের হার ৬৮.১৬ শতাংশ। এটা বেশ ভালো। মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন। জ্বালানি আমদানি প্রসঙ্গে তিনি বলেন, আপনারা জানেন দুটো দেশ থেকে আমরা এলএনজি আনছি। কয়েকদিন আগে আমাদের বাণিজ্য উপদেষ্টা গিয়েছিলেন সৌদি আরবে। সেখানে আড়াঙ্কো নামে সবচেয়ে বড় কোম্পানি আছে। তাদের সঙ্গে কথা হয়েছে। তারা বাজারে যে দামে দেয় তার চেয়ে কমে বাংলাদেশকে এলএনজি সরবরাহ করবে। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ, সহকারী প্রেস সচিব শুচিস্মিতা তিথি উপস্থিত ছিলেন।