ঢাকাTuesday , 4 March 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এফএসআইবিএলের মাসব্যাপী রেমিট্যান্স গ্রাহকসেবা ক্যাম্পেইনের উদ্বোধন

Link Copied!

“বৈধ পথে আসছে টাকা, সচল এখন দেশের চাকা” এই প্রত্যয়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মাসব্যাপী বিশেষ রেমিট্যান্স গ্রাহক সেবা ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩ মার্চ) প্রধান কার্যালয়ে ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান প্রধান অতিথি হিসেবে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবু রেজা মোঃ ইয়াহিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাসুদুর রহমান শাহ এবং মোঃ সিরাজুল ইসলামসহ প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান, উর্ধ্বতন নির্বাহীগণ। ডিজিটাল প্লাটফর্মে অংশগ্রহণ করেন ব্যাংকের জোন প্রধান, ২০৬জন শাখা ব্যবস্থাপক, ১৭৭জন উপশাখা ইন-চার্জ এবং অন্যান্য কর্মকর্তাগণ।