ঢাকাTuesday , 4 March 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদীতে যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২০

আইএসপিআর
March 4, 2025 8:46 pm
Link Copied!

নরসিংদীর প্রত্যন্ত দুর্গম চরাঞ্চলে বিশেষ অভিযান চালিয়ে ২০ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। এ সময় তাদের কাছ থেকে দেড় শতাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। সোমবার (৩ মার্চ) রাতে আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে, সোমবার ভোর হতে দিনব্যাপী রায়পুরা উপজেলার মির্জারচর ইউনিয়নের একটি দুর্গম চরে এই অভিযান চালানো হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। বাংলাদেশ সেনাবাহিনীর ৯৯ কম্পোজিট ব্রিগেড, আর্মি এভিয়েশন, র‍্যাব, পুলিশ এবং স্থানীয় প্রশাসনের সমন্বয়ে গঠিত টাস্ক ফোর্স গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালায়। এ সময় দেড় শতাধিক ধারালো অস্ত্র, ৩টি মোবাইল ফোন এবং ২০ জন চিহ্নিত সন্ত্রাসী ও সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়। পরে আটককৃতদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং আইনি কার্যক্রম সম্পন্নের জন্য সংশ্লিষ্ট এলাকার থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।