ঢাকাMonday , 3 March 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইউনিয়ন ব্যাংকের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠান

Link Copied!

ইউনিয়ন ব্যাংক পিএলসি’র নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. হুমায়ুন কবিরের যোগদান উপলক্ষ্যে গুলশানস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান মু. ফরীদ উদ্দীন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্ষদের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর। এছাড়াও উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক শফিউদ্দিন আহমেদ, মো. জাহাঙ্গীর আলম, মোহাম্মদ ইকবাল, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ এবং ভার্চুয়াল যোগাযোগের মাধ্যমে সংযুক্ত ছিলেন ব্যাংকের ১৭৪ টি শাখা ও উপশাখার ব্যবস্থাপকগণ ও ইনচার্জবৃন্দ।