ঢাকাMonday , 3 March 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত

Link Copied!

শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের মনোভাব গড়ে তোলার লক্ষ্য নিয়ে খুলনায় অনুষ্ঠিত হয়েছে স্কুল ব্যাংকিং কনফারেন্স-২০২৫। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা ও আল আরাফাহ ইসলামী ব্যাংকের উদ্যোগে খুলনার ৪৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে। জেলার ৪৯টি তফসিলি ব্যাংককে নিয়ে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) খুলনার হোটেল টাইগার গার্ডেনে দিনব্যাপী এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। সোমবার (৩ মার্চ) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছে।
স্কুল ব্যাংকিং কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংক খুলনার নির্বাহী পরিচালক মোহাম্মদ শওকাতুল আলম ও বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংক খুলনার পরিচালক এস এম কামালুজ্জামান কামাল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও খুলনা জোনাল হেড মোহাম্মদ উল্লাহ্ সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের পরিচালক মোহাম্মদ ইকবাল মহসীন, বাংলাদেশ ব্যাংক খুলনার অতিরিক্ত পরিচালক শেখ শাহরিয়ার রহমান, জাহানারা খাতুন, খুলনা জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ শামছুল হক ও খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল প্রফেসর এম আবুল বাসার মোল্লা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট একেএম আমজাদ হোসেন, মোহাম্মদ ফেরদৌস হাসান, সিনিয়র এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট শেখ আসাদুল হক এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা। সম্মেলনের শুরুতে একটি বিশাল শোভাযাত্রা বের হয়। অনুষ্ঠানে স্কুল শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন ও পুরস্কার বিতরণ করা হয়। এ ছাড়া শিক্ষার্থীদের স্কুল ব্যাগ ও উপহার সামগ্রী বিতরণ করা হয়। কনফারেন্সে স্কুল ব্যাংকিং সুবিধা এবং একাউন্ট বৃদ্ধির বিষয়ে তাগিদ দেওয়া হয়।