ঢাকাMonday , 3 March 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইসলামী ব্যাংকের সঙ্গে কমার্স প্লেক্স লিমিটেডের রেমিট্যান্স সেবা সংক্রান্ত চুক্তি

Link Copied!

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও কমার্স প্লেক্স লিমিটেড, কানাডার মধ্যে একটি রেমিট্যান্স পরিষেবা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার ইসলামী ব্যাংক টাওয়ারে ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খান এবং কমার্স প্লেক্স লিমিটেড, কানাডার চিফ স্ট্রাটেজিস অ্যান্ড অপারেশন্স অফিসার বাছির নিজেম এ সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় অন্যদের মধ্যে ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. রফিকুল ইসলাম, কমার্স প্লেক্স লিমিটেড, বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সানজানা ফরিদ, ইসলামী ব্যাংকের ট্রেজারি অ্যান্ড ফান্ড ম্যানেজমেন্ট ডিভিশনপ্রধান মুহাম্মদ মাসউদ, ফরেন রেমিট্যান্স সার্ভিসেস ডিভিশনপ্রধান মো. মোতাহার হোসেন মোল্লা ও ওভারসিজ ব্যাংকিং ডিভিশনপ্রধান মোহাম্মদ শাহাদাত হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের নির্বাহীগণ উপস্থিত ছিলেন।