ঢাকাMonday , 9 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাশারাত আলমের মুক্তি নিয়ে পিডিপি-বিজেপি দ্বন্দ্ব

Link Copied!

pdpআন্তর্জাতিক ডেস্ক : জম্মু-কাশ্মিরে  হুররিয়াত নেতা মাশারাত আলমের মুক্তি নিয়ে পিডিপি’র সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে বিজেপি, বিশ্ব হিন্দু পরিষদ, শিবসেনাসহ বিভিন্ন সংগঠন। এ নিয়ে বিতর্ক শুরু হওয়ায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জম্মু-কাশ্মির সরকারের কাছে রিপোর্ট তলব করা হয়েছে। এতে কী কারণে মাশারাত আলমকে মুক্তি দেয়া দেয়া হল তা জানাতে বলা হয়েছে।
জম্মু-কাশ্মীরের রাজ্য সরকার শনিবার হুরিয়াত নেতা মাসরাত আলম ভাটকে মুক্তি দেয়। কাশ্মীর উপত্যকায় সহিংসতা ছড়ানোর অভিযোগে তাকে গত চার বছর ধরে আটকে রাখা হয়েছিল। কাশ্মীরের নতুন মুখ্যমন্ত্রী মুফতি মোহাম্মদ সাইদ ‘রাজবন্দিদের মুক্তি’ দেয়ার প্রক্রিয়ায় এই হুরিয়াত নেতাকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেন । এ ঘটনায় জোট সরকারের শরিকদার বিজেপি বেশ নাখোশ হয়েছে পিডিপির ওপর। বিষয়টি নিয়ে সোমবার লোকসভায় বিজেপিসহ বিরোধীরা বেশ উত্তাপ ছড়িয়েছে।
বিজেপি’র অভিযোগ, তাদের সঙ্গে আলোচনা না করেই একতরফাভাবে সিদ্ধান্ত নিয়েছে পিডিপি। তাদের দাবি এই বিষয়টি অভিন্ন ন্যূনতম কর্মসূচিতে নেই।
লোকসভায় প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘আমাদের সঙ্গে আলোচনা না করেই সিদ্ধান্ত নিয়েছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী মুফতি মহম্মদ সাইদ। এই বিষয়ে রিপোর্ট তলব করা হয়েছে।’
অন্যদিকে, পিডিপি মুখপাত্র নঈম আখতার বলেছেন, ‘সঠিক পরিপ্রেক্ষিতে বিষয়টি ব্যাখ্যা করতে হবে। এটা অভিন্ন ন্যুনতম কর্মসূচির একটা গুরুত্বপূর্ণ অংশ।’
তার দাবি, রাজ্য সরকার শান্তি ফেরাতে সব পক্ষের সঙ্গে আলোচনায় বসার পক্ষপাতি। কিন্তু গুরুতর অপরাধ ছাড়াই তাদের জেল বন্দি করে রাখলে রাজ্যের শান্তি প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়।
বিজেপি-পিডিপি এভাবে পরস্পরবিরোধী মন্তব্য করলেও মাশারাত আলম মন্তব্য করেছেন, ‘আমার মুক্তিতে রাজ্য সরকার কোনো সাহায্য করেনি। আমার মুক্তি বিচার প্রক্রিয়ার একটা অংশ।’ তিনি আরো বলেছেন, ‘গত ২০ বছর ধরে আমি জেলে ঢুকেছি এবং বেরিয়েছি। তাই আমার মুক্তি নিয়ে নতুন কিছু নেই।’
এদিকে মাশারাত আলমের মুক্তি নিয়ে বিজেপির সিনিয়র নেতা কলরাজ মিশ্র জনান, ‘কেন বিজেপিকে অন্ধকারে রেখে এমন সিদ্ধান্ত নেয়া হল তা খতিয়ে দেখবেন শীর্ষ নেতার।’
রোববার জম্মুতে বিক্ষোভ দেখিয়েছে বিজেপির যুব শাখা। তারা অবিলম্বে মাশারাতকে ফের গ্রেফতার করা না হলে জোরালো আন্দোলন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন।
বিজেপি’র জোট সঙ্গী শিবসেনা নেতা সঞ্জয় রাউতের মন্তব্য, ‘আমরা আগেই সতর্ক করেছিলাম পিডিপি’র সঙ্গে জোট করার ফল ভালো হবে না। মুফতি সত্যিকারের ভারতীয় নন।’
আরএসএসের মুখপত্র অরগানাইজার-এ লেখা হয়েছে, ‘বিজেপি’র উচিত মুফতি মুহাম্মদ সাঈদকে জিজ্ঞাসা করা তিনি আদৌ ভারতীয় কি না।’
বিশ্ব হিন্দু পরিষদের নেতা প্রবীণ তোগাড়িয়া বলেছেন, ‘মুফতি মুহাম্মদ সাইদের বিবৃতি এবং পদক্ষেপে ভারতীয় নাগরিকদের মাথা হেঁট হয়ে গেছে।’ তিনি মুফতির ক্ষমা চাওয়াসহ অবিলম্বে মাশারাত আলমকে দ্রুত গ্রেফতার করার দাবি জানিয়েছেন।