ঢাকাSunday , 2 March 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জনতা ব্যাংকের খুলনা বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

Link Copied!

জনতা ব্যাংক পিএলসি’র খুলনা বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন বৃহস্পতিবার (গত ২৭ ফেব্রুয়ারি) স্থানীয় এক হোটেলে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মোঃ গোলাম মরতুজা। খুলনা বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক-ইনচার্জ আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে খুলনা বিভাগের এরিয়া প্রধানগণ ও শাখা ব্যবস্থাপকবৃন্দ অংশগ্রহণ করেন। এ সময় ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান ব্যাংকের বর্তমান সংকট উত্তরণের রোডম্যাপ প্রণয়নসহ লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।