ঢাকাSaturday , 1 March 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে মার্কেন্টাইল ব্যাংকের টাউন হল মিটিং অনুষ্ঠিত

Link Copied!

সিলেটে মার্কেন্টাইল ব্যাংকের টাউন হল মিটিং অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) গ্র্যান্ড সিলেট হোটেল এন্ড রিসোর্টে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সিলেট অঞ্চলের ৮টি শাখা ও উপশাখার প্রধান, সব নির্বাহী ও কর্মকর্তারা অংশ নেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান। অনুষ্ঠানে বক্তব্য দেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ জাকির হোসাইন ও অসিম কুমার সাহা, সিলেট রিজিওনাল হেড ও এসভিপি দেবজ্যোতি মজুমদার প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান খেলাপি ঋণ আদায়, ভবিষ্যত পরিকল্পনা, ইসলামিক ব্যাংকিং কার্যক্রম, আমানত ও ঋণ এবং সর্বোচ্চ প্রযুক্তিসম্পন্ন আধুনিক গ্রাহক সেবা নিশ্চিতে কর্মকর্তাদের দিক-নির্দেশনা দেন।