ঢাকাWednesday , 26 February 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এনসিসি ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Link Copied!

এনসিসি ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের শাখা প্রধান ও রিলেশনশীপ ম্যানেজারদের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি চট্টগ্রামে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, এম. শামসুল আরেফিন-এর সভাপতিত্বে উক্ত সভায় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাকির আনাম ও মোহাম্মদ মিজানুর রহমান, ইভিপি ও হেড অব ক্রেডিট এডমিনিষ্ট্রেশন ডিভিশন সাইফ উদ্দিন আহমেদ, ইভিপি ও চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক প্রধান আলী তারেক পারভেজ এবং এসভিপি ও হেড অব এসএমই বিজনেস শরীফ মোহাম্মদ মহসীনসহ উক্ত অঞ্চলের ২৫ টি শাখা ও ১টি উপশাখার ব্যবস্থাপকবৃন্দ ও এসএমই রিলেশনশীপ ম্যানেজারগণ উপস্থিত ছিলেন। ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন ব্যবসায়ের দীর্ঘমেয়াদী ও টেকসই উন্নয়নের উপর গুরুত্বআরোপ করেন এবং শাখা প্রধান ও রিলেশনশীপ ম্যানেজারদের চলতি বছরের বিবিধ চ্যালেঞ্জিং অবস্থাতেও বিভিন্ন সম্ভবনাময় ক্ষেত্রসমূহে নতুন নতুন ব্যবসা সম্প্রসারণের কৌশল নিয়ে আলোচনা করেন।