উত্তরা ব্যাংক পিএলসির লালদিঘী শাখা (কে.এস.আর সিটি সেন্টার, হোল্ডিং নম্বর- ৩২২, জে.এম.সেন এভিনিউ, কোতোয়ালী, চট্টগ্রাম) এর নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) উত্তরা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মাকসুদুল হাসান ডিজিটাল মাধ্যমে উপস্থিত থেকে নতুন কার্যালয়টির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হাশেম, মো. রেজাউল করিম, খন্দকার আলী সামনুন উপস্থিত ছিলেন। এ ছাড়া ব্যাংকের নির্বাহী এবং বিভিন্ন শাখার উপমহাব্যবস্থাপক ও আঞ্চলিক প্রধান (চট্টগ্রাম অঞ্চল) আনোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

