ঢাকাTuesday , 25 February 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রাইম ব্যাংকের সঙ্গে আর্টনেচার বাংলাদেশের চুক্তি

Link Copied!

শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসির সঙ্গে চুক্তি করেছে জাপানিজ প্রতিষ্ঠান আর্টনেচার বাংলাদেশ লিমিটেড। সম্প্রতি গুলশানে অবস্থিত ব্যাংকের করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্পর্কিত চুক্তি সই করে প্রতিষ্ঠান দুটি। চুক্তির আওতায়, প্রাইম ব্যাংকের জাপান ডেস্ক আর্টনেচার বাংলাদেশ লিমিটেডকে ডিজিটাল ব্যাংকিংসহ সব ধরনের ব্যাংকিং সল্যুশন সরবরাহ করবে। প্রাইম ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এবং হেড অব ট্রানজেকশন ব্যাংকিং ডিভিশন, এফআই ও ডিসিএম শামস আবদুল্লাহ মোহাইমীন এবং আর্টনেচার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তাকানোরি হেজিওয়ারা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এ সময় প্রাইম ব্যাংকের ট্রানজেকশ ব্যাংকিং বিভাগের ইভিপি ওয়াসিম ইবনে হালিম; জাপান ডেস্কের সিনিয়র অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট শামা আলী এবং আর্টনেচার বাংলাদেশ লিমিটেডের ম্যানেজার কোহেই কিতামুরা সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।