ঢাকাSunday , 23 February 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অগ্রণী ব্যাংকের ফরিদপুর অঞ্চলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

Link Copied!

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অগ্রণী ব্যাংক পিএলসি’র ফরিদপুর সার্কেলাধীন ফরিদপুর অঞ্চলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২২ ফেব্রুয়ারি) ফরিদপুরে অনুষ্ঠিত এ ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আবুল বাশার। ফরিদপুর সার্কেলের মহাব্যবস্থাপক সুপ্রভা সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনতা ব্যাংকের মহাব্যবস্থাপক রুহিয়া আখতার, অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক জাহানারা বেগম, প্রধান কার্যালয়ের পাবলিক রিলেশনস ডিভিশনের উপমহাব্যবস্থাপক শাহনাজ চৌধুরী, রূরাল ক্রেডিট ডিভিশনের উপমহাব্যবস্থাপক এ এন এম আলী হায়দার, ব্রাঞ্চ সাবসিডিয়ারিজ এন্ড ইউনিট কন্ট্রোল ডিভিশনের উপ-মহাব্যবস্থাপক সাঈদা ফাতেমা, ফরিদপুর অঞ্চলের অঞ্চল প্রধান মো. মহিদুর রহমান, উর্ধ্বতন নির্বাহী, কর্মকর্তা, কর্মচারীগণ। মূল প্রতিযোগিতায় নির্বাহী, কর্মকর্তা, কর্মচারীগণ দৌড়, রিলে দৌড়, পিলো পাসিং, মিউজিক্যাল চেয়ার, র‌্যাফেলড্রসহ বিভিন্ন ধরনের খেলায় অংশগ্রহণ করেন। বিকালে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।