আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহিদ দিবস উদযাপন উপলক্ষে ২১ ফেব্রুয়ারি কর্মসংস্থান ব্যাংকের পক্ষ থেকে ভাষা শহিদদের স্মরণে কেন্দ্রীয় শহিদ মিনারে ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরীর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। এ সময় ব্যাংকের প্রধান কার্যালয়ের সকল ঊর্ধ্বতন নির্বাহীসহ সর্বস্তরের কর্মকর্তা/কর্মচারী উপস্থিত ছিলেন।

