যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ পালন করেছে বাংলাদেশ কৃষি ব্যাংক। ২১ ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহিদ মিনারে সকল ভাষা শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ কৃষি ব্যাংক। বাংলাদেশ কৃষি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আঃ রহিম ও খান ইকবাল হোসেন এর নেতৃত্বে কেন্দ্রীয় শহিদ মিনারে সকল ভাষা শহিদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদনের পূর্বে ব্যাংক প্রাঙ্গনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এ সময় মহাব্যবস্থাপক ও উপ-মহাব্যবস্থাপকগণসহ অন্যান্য কর্মকর্তাগণ এবং সিবিএ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

