ঢাকাFriday , 21 February 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সওজ প্রকৌশলী সমিতির সভাপতি আজাদ রহমান সম্পাদক হামিদুর

Link Copied!

সওজ প্রকৌশলী সমিতির সভাপতি আজাদ রহমান সম্পাদক হামিদুর সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ২০২৫-২৭ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৮ ফেব্রুয়ারি শনিবার তেজগাঁও এলাকায় সড়ক ভবনে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ কে এম আজাদ রহমান এবং সাধারণ সম্পাদক পদে নির্বাহী প্রকৌশলী এ কে এম হামিদুর রহমান নির্বাচিত হয়েছেন। নির্বাচনে সহ সভাপতি মো. এনামুল হক ও মো. মহিবুল হক, যুগ্ম সম্পাদক জয় প্রকাশ চৌধুরী ও আশিক কাদির, কোষাধ্যক্ষ মোহা. গোলাম রব্বানী, সাংগঠনিক সম্পাদক মো. আরাফাত সাকলায়েন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. ইমানুয়েল ইসলাম ইমন, মিডিয়া ও প্রচারণা সম্পাদক মো. মিজবাহ-উল-আলম, প্রকাশনা সম্পাদক মো. আইনুন নিশাত খান এবং দপ্তর সম্পাদক পদে মো. সাদ্দাম হোসেন নির্বাচিত হয়েছেন। এ ছাড়া ১১টি সদস্য পদে খান মো. কামরুল আহসান, মো. মনিরুজ্জামান, মোহাম্মদ আবদুল হালিম, মো. ওয়ালিউর রহমান, মোহা. নুরুন নবী তরফদার, মো. মনিরুজ্জামান, ফারহানা হুসনা, খন্দ. গোলাম মোস্তফা, মো. মাহবুবুর রহমান, মো. মহসিন হাওলাদার এবং মো. শাহে আরেফীন নির্বাচিত হয়েছেন। এর আগে সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির ৩৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।