ঢাকাThursday , 20 February 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ৪৯২

Link Copied!

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অপারেশন ডেভিল হান্টে গত একদিনে আরও ৪৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও অন্যান্য অভিযানে ১ হাজার ৭৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান। তিনি জানান, অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার করা হয়েছে ৪৯২ জনকে। এছাড়াও অন্যান্য অভিযানে গতকাল থেকে আজ পর্যন্ত সারাদেশে ১ হাজার ৭৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় গ্রেপ্তারদের থেকে দুইটি দেশীয় পাইপ গান, ৬ রাউন্ড কার্তুজ, ১টি চাপাতি ও ১টি রামদা উদ্ধার করা হয়েছে। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে গত ৮ ফেব্রুয়ারি সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার।