ঢাকাSunday , 8 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৩৬ লাখের বেশি বিক্রি হলে ভ্যাট

Link Copied!

vatনিজস্ব প্রতিবেদক : নতুন ভ্যাট আইনে অল্প পুঁজির ব্যবসায়ীদের এক বছরের বেচাকেনায় ২৪ লাখ টাকার পরিবর্তে ৩৬ লাখ টাকার বেশি হলে মূল্য সংযোজন কর (ভ্যাট) দেয়ার পদ্ধতি রাখা হচ্ছে বলে জানিয়েছেন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ।
রোববার দুপরে সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
কাজী আকরাম বলেন, ‘২০১২ সালে যে ভ্যাট আইন হয়েছে তা নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। সেই আইন নিয়ে আমরা আপত্তি জানিয়েছি। অর্থমন্ত্রী এ বিষয়ে আমাদের জানিয়েছেন যে, ব্যবসায়ীদের যে আপত্তি আছে তা সমাধানের জন্য একটি কমিটি করে দেবেন।’
তিনি আরো বলেন, ‘আমাদের দেশে মাল্টিপল ভ্যাট ১৫ শতাংশ। এটা ভিন্ন ভিন্ন রেট করার জন্য আমরা অর্থমন্ত্রীকে প্রস্তাব দিয়ছিলাম। অর্থমন্ত্রী বলেছেন, এটি তাড়াতাড়ি বাস্তবায়ন করা হবে না। ব্যবসায়ীবান্ধব ভ্যাট আইন হবে।’