ঢাকাTuesday , 18 February 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বেসিক ব্যাংকে খেলাপি ঋণ ও দায় ব্যবস্থাপনা বিষয়ে সেমিনার

Link Copied!

খেলাপি ঋণ আদায় প্রক্রিয়াকে গতিশীল করার লক্ষ্যে রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংক লিমিটেড এর উদ্যোগে ‘খেলাপি ঋণ ও দায় ব্যবস্থাপনা’ বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের খেলাপি ঋণ আদায় ও ঝুঁকি কমানো, আমানত সংগ্রহ, এসএমই ঋণ বিতরণ এবং উন্নত গ্রাহকসেবা বিষয়ে সেমিনারে বিস্তারিত আলোচনা করা হয়। সোমবার (১৭ ফেব্রুয়ারি) মতিঝিলে ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে দিনব্যাপী এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হেলাল আহমেদ চৌধুরী। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. কামরুজ্জামান খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক ড. নাহিদ হোসেন, ড. মো. আবদুল খালেক খান (বীর মুক্তিযোদ্ধা), মো. এম. লতিফ ভূঞা এবং মো. রফিকুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপব্যবস্থাপনা পরিচালক আবু মো. মোফাজ্জেল, মহাব্যবস্থাপক মো. ইসমাইল, মো. মমিনুল হক, মো. নাসির উদ্দীন, সুমিত রঞ্জন নাথ, মো. হাসান ইমাম, দুলন কান্তি চক্রবর্তী, মো. গোলাম সাঈদ খান, মো. সাইদুর রহমান সোহেল, ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল ইফতেখার আহমেদ, এবং বিশেষত খেলাপি ঋণ আদায়ে ব্যাংকের অভ্যন্তরে নবগঠিত টাস্কফোর্সের প্রধানগণ উপস্থিত ছিলেন। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হেলাল আহমেদ চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের খেলাপি আদায় কার্যক্রম জোরদার করার জন্য নির্দেশনা প্রদান করেন এবং ঋণ আদায়ে ব্যাংকের অভ্যন্তরে নবগঠিত ৩০টি টাস্কফোর্সের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বিশেষভাবে উল্লেখ করেন। একইসঙ্গে তিনি নিয়ন্ত্রণকারী কর্তৃক্ষের যথাযথ নির্দেশনা অনুসরণ করে সম্ভাব্য খেলাপি গ্রাহকদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা করে এবং আইনী প্রক্রিয়াকে গতিশীল করার মাধ্যমে ঋণ আদায়ের পরামর্শ দেন। চৌধুরী নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের সকল নির্দেশনা যথাযথভাবে পরিপালন ও কর্মক্ষেত্রে নৈতিকতার সর্বোচ্চ মান বজায় রাখার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। এছাড়া তিনি কর্মকর্তাদেরকে মনোভাব পরিবর্তন করে সর্বোচ্চ গ্রাহকসেবার মাধ্যমে ব্যাংকের ইতিবাচক ভাবমূর্তি বৃদ্ধির আহ্বান জানান। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. কামরুজ্জামান খান সবাইকে ব্যাংকের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে দূরদর্শী উদ্যোগ নিয়ে কাজ করার আহ্বান জানান। এছাড়া তিনি টাস্কফোর্সের কার্যক্রমকে সফল করার জন্য এর কর্মপদ্ধতির বিস্তারিত তুলে ধরেন।