ঢাকাTuesday , 18 February 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Link Copied!

সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি- এর ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ব্যাংকের প্রধান কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুস সায়াদাত। ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এ.এ.এম হাবিবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান ও ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ। সভায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন শাখা সমূহের ব্যবস্থাপকগণ ও উপশাখাসূহের ইনচার্জগণ। সভায় ২০২৫ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে করণীয় সম্পর্কে পর্যালোচনা করা হয়। চলমান পরিস্থিতে নতুন ডিপোজিট আহরণ, ওভারডিউ ও ক্লাসিফাইড বিনিয়োগ থেকে আদায়, রেমিট্যান্স আহরণসহ বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বরোপ করা হয়। ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুস সায়াদাত সকলকে লো-কস্ট/নো-কস্ট ডিপোজিট আহরণের উপর সর্বোচ্চ মনোযোগ দেয়ার পরামর্শ দেন।