ঢাকাTuesday , 18 February 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মার্কেন্টাইল ব্যাংকের প্রধান শাখায় সিআরএম উদ্বোধন

Link Copied!

দিলকুশায় মার্কেন্টাইল ব্যাংকের মেইন শাখায় ‘সিআরএম বুথ’ চালু করা হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান সম্প্রতি আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে দৃষ্টিনন্দন ‘সিআরএম বুথ’ টি উদ্বোধন করেন। এই বুথ থেকে গ্রাহকরা প্রতিদিন ২৪ ঘন্টা নগদ টাকা জমা ও উত্তোলন করতে পারবেন। জমাকৃত টাকা স্বয়ংক্রিয়ভাবে মুহুর্তেই গ্রাহকের হিসাবে ক্রেডিট হবে। এছাড়াও গ্রাহকগণ সিআরএম থেকে মোবাইল রিচার্জ, ক্রেডিট ও প্রিপেইড কার্ডের পেমেন্ট, বিকাশ ক্যাশ আউট, পিন পরিবর্তন ও মিনি স্টেটমেন্ট সেবাও গ্রহণ করতে পারবেন। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মোঃ জাকির হোসাইন, আদিল রায়হান, শামীম আহম্মদ, অসিম কুমার সাহা ও ড. মোঃ জাহিদ হোসেন, সিএফও ড. তাপস চন্দ্র পাল, এসইভিপিবৃন্দ শাহ্ মোঃ সোহেল খুরশীদ, মোহাম্মদ ইকবাল রেজওয়ান ও মেইন শাখার প্রধান ও এসইভিপি মোঃ আব্দুল হালিম এবং হেড অব কার্ডস মোস্তাফিজুর রহমানসহ ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।