ঢাকাSunday , 16 February 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিমানবাহিনী প্রধানের দেশে প্রত্যাবর্তন

Link Copied!

বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসিসৌদি আরব ও সংযুক্ত আরবআমিরাত সফর শেষের রবিবার দেশে প্রত্যাবর্তন করেছেন। বাংলাদেশ বিমানবাহিনী প্রধান কমান্ডার, রয়েল সৌদি এয়ারফোর্সের আমন্ত্রণে ৯-১৩ ফেব্রুয়ারি সৌদি আরব সফর করেন। সফরকালে বিমান বাহিনী প্রধান রয়েল সৌদি এয়ারফোর্সের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন এবং রয়েল সৌদি এয়ারফোর্সের কমান্ডারের সাথে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন। এছাড়াও সংযুক্ত আরবআমিরাত দূতাবাসের আমন্ত্রণে ১৪-১৫ ফেব্রুয়ারি সংযুক্ত আরবআমিরাত সফর করেন। সংযুক্ত আরবআমিরাত সফরকালে বিমান বাহিনী প্রধান অরৎ ঝঃধভভ ঞধষশ ধহফ ঊীপযধহমরহম ঞৎধরহরহম ধহফ ঊীবৎপরংব ও সংযুক্ত আরব আমিরাত বিমান বাহিনীর বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন এবং সংযুক্ত আরবআমিরাত বিমানবাহিনীর কমান্ডারের সাথে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন। বিমানবাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশের সাথে সৌদি আরব ও সংযুক্ত আরবআমিরাতের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে। যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে।