ঢাকাSunday , 16 February 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নতুন ঠিকানায় স্ট্যান্ডার্ড ব্যাংকের চাষাড়া শাখা

Link Copied!

অধিকতর উন্নত ও আধুনিক সেবা প্রদানের লক্ষ্যে সম্পূর্ণ শরি‘আহ ভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসর নারায়ণগঞ্জের চাষাড়া শাখা নতুন ঠিকানায় কার্যক্রম শুরু করেছে। এ উপলক্ষে রোববার (১৬ ফেব্রুয়ারি) শাখা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন ঠিকানায় চাষাড়া শাখার কার্যক্রম উদ্বোধন করেন স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ হাবিবুর রহমান। অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ সিদ্দিকুর রহমান, শাখা প্রধান মুহাম্মদ মাসুদ মিয়াসহ স্থানীয় শিল্পপতি, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যাংকের গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, স্ট্যান্ডার্ড ব্যাংকের চাষাড়া শাখা রাজু প্যালেস (২য় তলা), ২০৮/৫ ভাষা সৈনিক সড়ক, চাষাড়া, নারায়ণগঞ্জে কার্যক্রম শুরু করেছে।