ঢাকাSunday , 16 February 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

২৪ হাজার টাকা প্রিমিয়াম দিয়ে জেনিথ লাইফের গ্রাহক পেলেন ১ লাখ ২৪ হাজার টাকা

Link Copied!

গাজীপুরের সফিপুরে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের গ্রাহক মো. রবিউল ইসলামের মৃত্যুদাবির ১ লাখ ২৪ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে। শুক্রবার (১৪ এপ্রিল) অনুষ্ঠানের প্রধান অতিথি কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান পলিসির নমিনী মোসা. জোসনা খাতুনের নিকট চেকটি হস্তান্তর করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা জজকোর্টের এ.পি.পি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সদস্য ও গাজীপুর জেলা যুব দলের সাবেক সদস্য সচিব এ্যাডভোকেট রফিকুল ইসলাম এবং কালিয়াকৈর উপজেলা বিএনপির ১ নং সহ সাংগঠনিক সম্পাদক মো. হারুন অর রশিদ হারুন। অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. নাজমুল হোসেন মন্ডল এবং কাশিমপুর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান টুটুল। সভার সভাপতিত্ব করেন সংগঠন প্রধান মো. তানভীর ইসলাম তানজিল। সভায় প্রায় শতাধিক উন্নয়ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, বীমা গ্রাহক মো. রবিউল ইসলাম মাত্র ২৪ হাজার টাকা প্রমিয়াম দিয়ে মৃত্যুবরণ করেন।