ঢাকাSunday , 16 February 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভার্চুয়ালি সভা করতে পারবে না

Link Copied!

লাইফ বীমা কোম্পানিসমূহের পরিচালনা পর্ষদের সভা এবং পরিচালনা পর্ষদের কোন কমিটির কোন সভা ভার্চুয়ালি করা যাবে না। এমনকি পর্ষদের কোন সভায় কোন ব্যক্তি ভার্চুয়ালি উপস্থিত থাকতে পারবে না; প্রত্যেককে সকল প্রকার সভায় অবশ্যই স্বশরীরে অংশগ্রহণ করতে হবে। এমন নির্দেশনা জারি করেছে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। গত বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি চিঠি সরকারি বেসরকারি সকল লাইফ বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। উল্লেখিত আদেশ যথাযথভাবে পরিপালন করার জন্য চিঠিতে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন কর্তৃপক্ষের পরিচালক (একচ্যুয়ারি ও এজেন্ট) আহম্মদ এহসান উল হান্নান।