ঢাকাSunday , 8 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিমান ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের মধ্যে চুক্তি

Link Copied!

Bimanনিজস্ব প্রতিবেদক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হেড কোয়ার্টারে গত বৃহস্পতিবার ইউএস-বাংলা এয়ারলাইন্স ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তির আওতায় অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ইউএস-বাংলা এয়ারলাইন্স আগামী ১ এপ্রিল থেকে সর্বমোট ১৫ জন ক্রু সরবরাহ করবে। ক্রুদের মধ্যে রয়েছে ক্যাপ্টেন, ফার্স্ট অফিসার ও কেবিন ক্রু।
বিমান বাংলাদেশের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক Kyle Haywood ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের পক্ষে এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুলাহ আল মামুন। এসময় উভয় এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
ইউএস-বাংলা এয়ারলাইন্স বাংলাদেশের একমাত্র আইএসও ৯০০১:২০০৮ সার্টিফাইড এয়ারলাইন্স এবং এয়ারলাইন্সটি ২০১৪’র Best Domestic এয়ারলাইন্স হওয়ার গৌরবও অর্জন করেছে। বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্স অভ্যন্তরীণ রুটে সর্বোচ্চ সংখ্যক যাত্রী পরিবহনসহ সর্বাধিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে। এয়ারলাইন্সটির বহরে রয়েছে কানাডার Bombardier তৈরি ৭৬ আসনের সর্বাধুনিক DASH 8 – Q400 এয়ারক্রাফ্ট। চলতি বছরের মধ্যেই কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক, কাঠমুন্ডু, আবুধাবী, দোহা, মাসকাট, জেদ্দাসহ অন্যান্য গন্তব্যে ফ্লাইট পরিচালনার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।