ঢাকাSaturday , 15 February 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিআরএসএর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

Link Copied!

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস এসোসিয়েশনের (বিআরএসএ) বার্ষিক বনভোজন রাজধানীর উপকণ্ঠ নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার মদনপুর সংলগ্ন সায়রা গার্ডেনে অনুষ্ঠিত হয়। এতে দেশের ৬১ জেলার জেলা রেজিস্ট্রার ও সাব রেজিস্ট্রারগণের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। খুব সকালেই তারা সায়রা গার্ডেন আসেন এবং তাদের কোমলমতি সন্তানরা বিভিন্ন ধরনের খেলাধুলায় অংশগ্রহণ করে। বড়দের জন্য আলাদা ফেলাধুলার আয়োজন করা হয়। তাদের কোমলমতি সন্তানরা সারাদিন আনন্দ উপভোগ করে। সারাদেশের রেজিস্ট্রেশন পরিবারের শীর্ষ সংগঠন এটি। এই বার্ষিক বনভোজনে আইন মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারাও অংশ গ্রহণ করেন। মধ্যাহ্নভোজ শেষে গান ও কবিতা আবৃত্তির মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। জেলা রেজিস্ট্রার আনিসুর রহমান, হাফিজুর রহমান, আসাদুজ্জামান সংগীত পরিবেশন করেন। তবে ডেমরার সাব রেজিস্ট্রার জাহাঙ্গীর আলমের অসাধারণ গান উপস্থিত সকলের হৃদয় স্পর্শ করে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা আবৃত্তি করেন চাঁদপুরের জেলা রেজিস্ট্রার আলী আকবর জনি।এরপর আলোচনা সভা, পুরস্কার ও সংগীত পরিবেশন করা হয়। রাতে রাফেল ড্র এবং পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে বার্ষিক বনভোজনের সমাপ্তি ঘোষণা করা হয়। বিআরএসএের সভাপতি ও চট্রগ্রামের জেলা রেজিস্ট্রার খন্দকার জামীলুর রহমান এবং মুন্সিগঞ্জ সদরের সাব রেজিস্ট্রার ও সংগঠনের মহাসচিব মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহ এ সময় উপস্থিত ছিলেন। বিআরএসএ’র সিনিয়র সহ-সভাপতি ও মুন্সিগঞ্জ জেলা রেজিস্ট্রার মোঃ রমজান খান দৈনিক পাঞ্জেরীকে বলেন, ‘সকলের সম্মিলিত প্রচেষ্টায় আজকের এই আয়োজন অনেক প্রাণবন্ত ছিল। এটা বিআরএসএ’র মর্যাদাও বহন করে। বার্ষিক বনভোজনের মাধ্যমে প্রতিবছর আমরা এ ভাবে রেজিস্ট্রশন পরিবারের সকল সদস্য এবং পরিবারের অন্যান্য সদস্যরা আনন্দ ভাগাভাগি করে নেই। এতে আমাদের আত্মার বন্ধন আরও সমৃদ্ধ হয়’।