ঢাকাThursday , 13 February 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সৌদি-মালয়েশিয়াগামী কর্মীদের বিমান ভাড়া হ্রাস

Link Copied!

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড কর্তৃক সৌদি আরব ও মালয়েশিয়াগামী কর্মীদের জন্য বিমানের টিকিটমূল্য হ্রাস করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড কর্তৃক প্রাথমিকপর্যায়ে আগামী ৩০ জুন ২০২৫ পর্যন্ত ঢাকা থেকে সৌদি আরবের জেদ্দা, রিয়াদ, মদিনা ও দাম্মামগামী কর্মীদের জন্য বিদ্যমান যথাক্রমে ৪৮০ ডলার, ৪০০ ডলার, ৪৩০ ও ৪০০ ডলারের পরিবর্তে ভাড়া ৩৬০ ডলার (কর ব্যতীত) এবং মালয়েশিয়ার কুয়ালালামপুরগামী কর্মীদের জন্য বিদ্যমান ১৭৫-১৮০ ডলারের পরিবর্তে ভাড়া ১৫০ (কর ব্যতীত) ডলার নির্ধারণ করা করেছে। উক্ত দেশসমূহে গমনেচ্ছু বিএমইটি কার্ডধারী কর্মীদের ক্ষেত্রে বর্ণিত হ্রাসকৃত বিশেষ ভাড়া প্রযোজ্য হবে।