ঢাকাWednesday , 12 February 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ ব্যাংক ঘোষিত মুদ্রানীতিকে স্বাগত জানিয়েছে ইউসিবি

Link Copied!

বাংলাদেশ ব্যাংক ঘোষিত মুদ্রানীতিকে স্বাগত জানিয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ব্যাংকটির চেয়ারম্যান শরীফ জহিরের সভাপতিত্বে ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ৫০৬তম সভায় কেন্দ্রীয় ব্যাংক ঘোষিত মুদ্রানীতিকে স্বাগত জানানো হয়। এছাড়াও বর্তমান চ্যালেঞ্জিং পরিস্থিতিতে ব্যাংকের অব্যাহত প্রবৃদ্ধি নিয়ে সন্তোষ প্রকাশ করে উদ্ভাবনী ব্যাংকিং সেবা প্রদানের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করার জন্য ইউসিবির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়। এ সময় সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মো: সাজ্জাদ হোসেন; এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মো: তানভীর খান; ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. ইউসুফ আলী; অডিট কমিটির চেয়ারম্যান ওবায়দুর রহমান এফসিএ এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।