ঢাকাWednesday , 12 February 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেট্রোরেল স্টেশনে সিআরএম বসাবে সোনালী ব্যাংক

Link Copied!

মেট্রোরেলের ১০টি স্টেশনে জ্যাকেট ক্যাশ রিসিভিং মেশিন (সিআরএম) স্থাপনের লক্ষে সোনালী ব্যাংক পিএলসি ও ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) মধ্যে এক চুক্তি হয়েছে। বুধবার রাজধানীর উত্তরায় টিএমডিসিল কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে চুক্তিতে স্বাক্ষর করেন সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার শাহনাজ বেগম ও ডিএমটিসিএলের কোম্পানি সেক্রেটারি খোন্দকার এহতেশামুল কবীর। অনুষ্ঠানে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ, সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শামিম উদ্দিন আহমেদ, জেনারেল ম্যানেজার নাঈমা আক্তারসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা। অত্যাধুনিক এ সিআরএমের মাধ্যমে মেট্রোরেলের যাত্রীরা সহজেই অর্থ উত্তোলন ও জমা করতে পারবেন।