ঢাকাTuesday , 11 February 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাঅনৌপ কর্তৃপক্ষের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ছাইদুর রহমানের প্রতিবাদ

Link Copied!

“৫৩টি নৌপথ ক্যাপিটাল ড্রেজিং (১ম পর্যায়ঃ ২৪টি নৌপথ)” শীর্ষক প্রকল্পের আওতায় ২০১৯-২০২০ হতে ২০২১-২০২২ অর্থ বছরে কংস ও ভোগাই কংস নদী ড্রেজিং করা হয়েছে। নিয়োজিত ৫টি প্রতিষ্ঠানের ৯টি ড্রেজার প্রায় ৩ বছর ড্রেজিং করে কাজটি সমাপ্ত করেছে। সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের ট্রাষ্টি প্রতিষ্ঠান সিইজিআইএস ৩য় পক্ষ হিসাবে ড্রেজিং এর পূ্র্বে ও পরে এবং কাজ চলমান অবস্থায় হাইড্রোগ্রাফিক জরিপ করে সঠিকভাবে ড্রেজিংকৃত মাটির পরিমাণ নির্ণয় করে দিয়েছে। লক্ষনীয় যে, CEGIS জরিপ করার সময় ডিজিটাল পদ্ধতি অনুসরণ করে ইকোসাউন্ডারসহ আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করেছে। মাটির পরিমাণ নির্ণয়ের ক্ষেত্রে CEGIS Highpack সফটওয়ার ব্যবহার করেছে। বিআইডব্লিউটিএর অভিজ্ঞ প্রকৌশলীগণ সেই মাটির পরিমান পুনঃপুনঃ পরীক্ষা করে ঠিকাদারদের বিল উপস্থাপন করেছেন। উপস্থাপিত বিল প্রধান প্রকৌশলীর দপ্তরে পরীক্ষা করে হিসাব বিভাগে প্রেরণ করা হয়। হিসাব বিভাগ পরীক্ষা করে নিরীক্ষা বিভাগে প্রেরণ করে। নিরীক্ষা বিভাগ পুংখানুপুংখভাবে পরীক্ষা করে পরিশোধের জন্য হিসাব বিভাগে প্রেরণ করে। হিসাব বিভাগ হতে বিলগুলো পাশ করে ঠিকাদারদের বিল পরিশোধ করা হয়। কাজ না করে বা অতিরিক্ত বিল পরিশোধ করার কোন সুযোগ নেই। উক্ত নৌপথে ৫টি প্যাকেজে ৭২,৯৭,০৯১.৭৫ ঘনমিটার মাটি ড্রেজিংয়ের জন্য ব্যয় হয়েছে ১১২০৭.৮৯ লক্ষ টাকা। সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের ট্রাষ্টি বডি সিইজিআইএস (৩য় পক্ষ হিসাবে) ড্রেজিংয়ের পূ্র্বে ও পরে এবং কাজ চলমান অবস্থায় হাইড্রোগ্রাফিক জরিপ করেছেন। তারা সার্বক্ষনিক ড্রেজিং কাজ মনিটরিং করেছেন। ড্রেজিং এর ফলে কি উপকার বা অপকার হচ্ছে তাও মনিটরিং করেছেন। ৩য় পক্ষ হিসাবে তারা সঠিকভাবে ড্রেজিংকৃত মাটির পরিমাণও নির্ণয় করেছেন। উল্লেখ্য যে, “৫৩টি নৌপথ ক্যাপিটাল ড্রেজিং (১ম পর্যায়ঃ ২৪টি নৌপথ)” শীর্ষক প্রকল্পের কংস ও ভোগাই-কংস নদীসহ প্রকল্পভুক্ত অন্যান্য নদী ড্রেজিংয়ের সফলতা সম্পর্কে সিইজিআইএস, বিভিন্ন গবেষণা প্রতিবেদন, বিভিন্ন ইলেকট্রনিক পত্রিকা যেমন দৈনিক ইনকিলাব, দৈনিক আমাদের সময়, দৈনিক জনকন্ঠ, দৈনিক সংবাদ, দৈনিক নয়া দিগন্ত, দৈনিক সমকাল, দৈনিক আমার বার্তা, দৈনিক মানব কন্ঠ, দৈনিক এশিয়া বাণী, দৈনিক জনতা, দৈনিক জনবাণী, দৈনিক আজকের সংবাদ, দৈনিক মুক্ত খবর, দৈনিক সকালের সময়, ভোরের পাতা, The New Nation, the daily observer, the independent (several times), the Newage, আমাদের সময়, আলোকিত বাংলাদেশ, ই-খোলাকাগজ, দৈনিক বাংলাদেশের আলো, দৈনিক লাখো কন্ঠ, অপরাধ জগত, ঢাকা টাইমস, দিন পরিবর্তন, সাপ্তাহিক গণবন্ধু, দুর্জয় বাংলা, দৈনিক সমাচার, অপরাধ সন্ধানে পর্ব-১ ও পর্ব-২, আগামী নিউজ, বাংলাদেশের খবর, পার্লামেন্ট ভয়েস, দৈনিক রূপালী দেশ, প্রথম প্রহর বার্তা, মুন টাইমস নিউজ, প্রতিদিন বাংলা, ইত্যাদি ও প্রিন্ট মিডিয়ায় যেমন সময় টিভি, একাত্তর টিভি, চ্যানেল টুয়েন্টিফোর ইত্যাদিতে প্রচারিত হয়েছে। বর্ণিত পত্রিকাগুলো সংবাদে উল্লেখ করেছে প্রকল্পভুক্ত নদীগুলো ড্রেজিং করার ফলে প্রায় ২ হাজার কিলোমিটার নৌপথ নাব্যতা সঙ্কট দূর করা হয়েছে। এছাড়া ড্রেজিংয়ের মাটি দিয়ে ৫ হাজার একর অকৃষি জমিকে কৃষি জমিতে রূপান্তর করা হয়েছে। প্রায় ৫শ’ শিক্ষা-ধর্মীয় প্রতিষ্ঠানের নিচু জায়গা, খেলার মাঠ, ঈদগা মাঠ, ষ্টেডিয়াম, কবর স্থান, গীর্জা, শিশু পার্ক, তীর্থ স্থান, আশ্রয়ণ কেন্দ্র, হাওর অঞ্চলে প্রায় ৩০ কিলোমিটার কাঁচা রাস্তা ইত্যাদীর নিচু জায়গা ভরাট করে দেয়া হয়েছে। বিশেষভাবে উল্লেখ্য খননের ফলে মৃতঃ প্রায় কংস-ভোগাই-কংস নদীর নাব্যতা ও প্রবাহ ক্ষমতার উন্নয়ন হয়েছে। সেই সাথে নৌযান চলাচল ও উক্ত নৌপথ ব্যবহারকারী যাত্রীর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে, ড্রেজিং করার ফলে মোট ১৩৫ থেকে ২শ’ কিলোমিটার নৌপথে নাব্যতার উন্নয়ন হয়েছে। ফলে নদীর উভয় তীরের প্রচুর অনাবাদি জমি কৃষি কাজ ও সেচের আওতাধীন এসেছে, ৩) এই নৌপথে নাব্যতা উন্নয়নের ফলে ৫৫টি হাট-বাজার উক্ত নৌপথের সাথে সংযুক্ত হয়েছে। বাজারগুলো নৌপথের সাথে সংযুক্ত হওয়ার ফলে কৃষক তার উৎপাদিত পন্য স্বল্প খরচে বাজারজাত করতে পারছে, ড্রেজিং করার পর এই নদী দিয়ে মালবাহী কার্গো, লঞ্চ, ট্রলার ও নৌকা সহজেই চলাচল করতে পারে, ড্রেজিং করা মাটি/বালু দিয়ে গাগলাজোড় সরকারী প্রাথমিক বিদ্যালয়, গাগলাজোর ভাটি বাংলা উচ্চ বিদ্যালয়, গাগলাজোড় বাজার, আজমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, মেওহারী সরকারী প্রাথমিক বিদ্যালয়, মধুপুর কমিউনিটি ক্লিনিক, ধর্মপাশা কলেজ মাঠ, কচুয়ার চর মাদ্রাসা, মোহনগঞ্জ কবর স্থান, মোহনগঞ্জ শিশু পার্ক, অতিথপুর হাই স্কুল মাঠ, ঝানঝাইল স্কুল, ঝানঝাইল ইউনিয়ন পরিষদ, ঝানঝাইল কবর স্থান, ঘাঘরা হাই স্কুল, রঘুরামপুর কিন্ডারগার্টেন স্কুল, টাংগাটি সরকারী প্রা: বিদ্যালয়, সংকরপুর প্রাথমিক বিদ্যালয়, গোয়াতলা আশ্রায়ণ প্রকল্প, সাকুয়াই মসজিদ ও মাদ্রাসা, সাকুয়াই শ্মসান ঘাট, চর্চাপুর ষ্টেডিয়াম, ড্রেফুলিয়া বাজার, ভাট্টা বাজার, শংকরপুর প্রাথমিক বিদ্যালয়সহ ২০২টি ডাইক এবং গোয়াতলা বাজার-দয়ালবাজার-পাটরাবাজার-ঘাঘরা বাজার হয়ে কাপাশিয়া ব্রীজ পর্যন্ত প্রায় ২১ কিলোমিটার নদীর তীর দিয়ে ভরাট করা হয়েয়ছ। সেচের পানির প্রাপ্যতা বৃদ্ধির কারনে ফসলের চাষাবাদ ও কৃষি উৎপাদন বৃদ্ধি পেয়েছে, নদীতে মাছের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, ড্রেজিংয়ের মাটি দ্বারা নিচু জমি ভরাট হওয়ায় এলাকায় জমির মূল্য ১০-১৫ গুণ বৃদ্ধি পেয়েছে, ড্রেজড ম্যাটারিয়াল ব্যবস্থাপনার মাধ্যমে নতুন নতুন বাসস্থান তৈরী হওয়ায় জীববৈচিত্র, বৃক্ষ রোপন, ইকোসিষ্টেম ফাংশন, ইকোসিষ্টেম রেগুলেশনের কারণে পরিবেশের ওপর ইতিবাচক ভূমিকা রেখেছে। প্রমাণস্বরূপ খননকৃত নদীতে নৌযান চলাচল করছে এবং ড্রেজিংয়ের মাটি এখনো নদীর পারে ২০২টি ডাইকে এবং ২১ কিলোমিটার লম্বা ৩শ’ থেকে ৪শ’ ফুট প্রস্থে স্তুপীকৃত রাখা আছে।
“৫৩টি নৌপথ ক্যাপিটাল ড্রেজিং (১ম পর্যায়ঃ ২৪টি নৌপথ)” শীর্ষক প্রকল্পের আওতায় ভোগাই-কংস নদীসহ প্রকল্পভূক্ত নদীগুলো ড্রেজিংয়ের ফলে সফলতা নিয়ে দেশের প্রথমসারীর পত্রিকাসহ প্রায় ৩৫টি পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে এবং বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারও হয়েছে। দৈনিক সকালের সময় পত্রিকায় ২০২৩ সালের ২১ আগস্ট ভোগাই-কংস নদী খননের ফলে সফলতা নিয়ে সংবাদ প্রকাশ করেছে। একই পত্রিকা ঐ ভোগাই-কংস নদী সম্পর্কে মিথ্যা, বানোয়াট তথ্য দিয়ে ০৪/১২/২৪, ০৭/১২/২৪ ও ০৬/০২/২০২৫ ইং তারিখে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভ্রান্তকর সংবাদ প্রকাশ করেছে যা সঠিক নয়। আরও ২/১টি পত্রিকায় এরকম মিথ্যা, বানোয়াট তথ্য দিয়ে সংবাদ প্রচার করেছে। প্রতিটি মিথ্যা, বানোয়াট সংবাদের বিপরীতে প্রতিবাদ সংবাদ দেয়া হয়েছে। প্রতিবাদ সংবাদ দৈনিক জনকন্ঠ, দৈনিক ইনকিলাব, দৈনিক পাঞ্জেরী, গোয়েন্দা ডায়েরী, দৈনিক মাতৃভূমি, দৈনিক প্রথম প্রহর, তদন্ত বিচিত্রা, আত্রাই বার্তা, দৈনিক গোয়েন্দা চোখ, দৈনিক বিকাল বার্তা, প্রকৌশল সংবাদ, দেশ বার্তা, ভোরের নতুন বার্তা, কালের প্রতিচ্ছবি, মুন টাইমস নিউজ, দৈনিক বাংলার প্রতিচ্ছবি, জয়টিভি নিউজবিডি.কম ইত্যাদি প্রায় ৫০টির বেশী পত্রিকায় প্রকাশিত হয়েছে।
বিশেষভাবে উল্লেখ না করলেই নয় যে, ভোগাই-কংস নদীর কাজগুলো e-GP তে দরপত্র আহ্বান, গ্রহণ, মূল্যায়ন এবং যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে HOPE এর অনুমোদনক্রমে ৫টি লটের সর্বনিম্ন দরদাতা ৫টি প্রতিষ্ঠান কাজ পেয়েছিলো। উক্ত দরপত্র নিউএজ ১৩-১১-২০১৮ এবং দৈনিক যুগান্তর পত্রিকায় ১৪-১১-২০১৮ তারিখে এবং e-GP বহুলভাবে প্রচারিত হয়। e-GP তে ঠিকাদার নিয়োগের প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছ । এ ক্ষেত্রে দরপত্র জমাদানে বাধা দেয়ার কোন সুযোগ নেই। e-GP দরপত্রে কাউকে ইচ্ছা করলেই বাদ দেয়া বা কাজ দেয়া সম্ভব নয়। সরকারের পিপিআর -২০০৮ অনুসরণ করে কাজের ডিজাইন ও স্পেসিফিকেশন অনুযায়ী ঠিকাদারগণ কাজ সম্পাদন করেছেন। ড্রেজিংয়ের মাটি ব্যবস্থাপনার জন্য নৌপরিবহন মন্ত্রণালয় হতে জেলা প্রশাসককে আহ্বায়ক করে ৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে দিয়েছে। উক্ত কমিটিতে উপজেলা পরিষদের চেয়ারম্যান অন্তর্ভুক্ত নেই। উক্ত কমিটির পরামর্শ ও নির্দেশনা অনুযায়ী সুষ্ঠুভাবে ড্রেজিংয়ের মাটি ব্যবস্থাপনা হয়েছে। উল্লেখ্য কোদাল দিয়ে মাটি কেটে নদী খনন বা মাটি স্থানান্তর করা সম্ভব হয় না। স্থানীয় বালু দস্যুদের ভলগেট ব্যবহার করে কোন ঠিকাদার ড্রেজিং কাজ করেনি। নিয়োজিত ৫টি প্রতিষ্ঠান তাদের ৯টি ড্রেজার প্রায় ৩ বছর ড্রেজিং করে কাজটি সমাপ্ত করেছে। বাঅনৌপ কর্তৃপক্ষের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ ছাইদুর রহমান বলেন, বাঅনৌপ কর্তৃপক্ষের গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরকারের উন্নয়নমূলক কার্যক্রম সুনামের সঙ্গে সম্পন্ন করেছেন। তিনি ৫৩টি নৌপথ ক্যাপিটাল ড্রেজিং (১ম পর্যায়ঃ ২৪টি নৌপথ)” শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক হিসাবে কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করে সরকারের প্রায় ৩শ’ কোটি টাকা সাশ্রয় করতে সক্ষম হন। বিষয়টি বিভিন্ন পত্রিকায় প্রচারিত হয়েছে বলে তিনি জানান। এসব কারণে ঈর্ষান্বিত হয়ে ব্যক্তিগত স্বার্থ হাসিল করতে না পেরে তার বিভিন্ন বিষয়ে চরিত্র হনন এবং বক্তিগত সুনাম নষ্টসহ দাপ্তরিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে আয়কর নথির মিথ্যা তথ্য পরিবেশন করা হয়েছে বলেও জানান। আয়করের ফাইলে শুরু হতে ২০২০-২০২১ পর্যন্ত কোথাও তার পিতাকে মৃত দেখানো হয়নি। তিনি বলেন, তার পিতা ইন্তেকাল গমন করেছেন ২০২২ সালে ১৫ আগষ্ট। পিতাকে ২০১৭ সালে মৃত দেখানোসহ আরও অনেক মিথ্যা, বানোয়াট সংবাদ পরিবেশন করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ যে, সরকার কর্তৃক অনুমোদিত Delegation of Power, PPR-2008, সরকারের বিভিন্ন সময়ে জারিকৃত নির্দেশনা অনুসরণ পূর্বক বিআইডব্লিউটিএর সকল কার্যাদি সদস্য (প্রকৌশল), চেয়ারম্যান এবং কর্তৃপক্ষ সভার সিদ্ধান্তক্রমে বাস্তবায়িত ও সম্পাদিত হয়। এ ক্ষেত্রে একক কোন ব্যক্তির নিজ ক্ষমতা অপব্যবহার করার সুযোগ নেই।