ঢাকাMonday , 10 February 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সোশ্যাল ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

Link Copied!

সোশ্যাল ইসলামী ব্যাংকের বরিশাল ও ঝালকাঠি শাখার উদ্যোগে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত সোশ্যাল ইসলামী ব্যাংকের বরিশাল ও ঝালকাঠি শাখার উদ্যোগে ০৮ ফেব্রুয়ারি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়। রবিবার (৯ ফেব্রুয়ারি) ব্যাংকটি সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ নাজমুস সায়াদাত। বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর চেয়ারম্যান প্রফেসর মোঃ ইউনুস আলী সিদ্দিকী, ব্যাংকের শরী’আহ সুপারভাইজরী কমিটি সেক্রেটারিয়েটের প্রধান সৈয়দ জয়নুল আবেদীন, ব্যাংকের ঝালকাঠি শাখার ব্যবস্থাপক সৈয়দ কামরুল আহসান, বরিশাল শাখার ব্যবস্থাপক মোহাম্মদ রুহুল আমীন শরীফ এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ নাজমুস সায়াদাত বিপুল সংখ্যক গ্রাহকের উপস্থিতিতে সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রতি আস্থা রাখার জন্য সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। সাময়িক সংকট কাটিয়ে সোশ্যাল ইসলামী ব্যাংকে এখন পূর্বের মত স্বাভাবিক ব্যাংকিং সেবা দেয়া হচ্ছে। তিনি সকলকে এই ব্যাংকের সাথে থাকার অনুরোধ করেন। বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর চেয়ারম্যান প্রফেসর মোঃ ইউনুস আলী সিদ্দিকী ব্যাংকের সেবার মান আরও বাড়ানোর পরামর্শ দেন। তিনি বলেন সেবার মান ভালো হলে গ্রাহকগণের আস্থা দ্রুতই ফিরে আসবে।