জনতা ব্যাংক পিএলসির চেয়ারম্যান মু. ফজলুর রহমান রোববার (০৯ ফেব্রুয়ারি) বগুড়ার সপ্তপদী মার্কেট শাখা পরিদর্শন করেন। এ সময় বগুড়া এরিয়ার উপ-মহব্যবস্থাপক মো. নজরুল ইসলাম, ব্যাংকের নির্বাহী কর্মকর্তা বগুড়া প্রেসক্লাব সভাপতি ও সদস্য সচিবসহ গুরুত্বপূর্ণ গ্রাহকগণ উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে ব্যাংকের চেয়ারম্যান মু. ফজলুর রহমান শাখার লক্ষ্যমাত্রা অর্জনে সকলকে নিষ্ঠার সাথে কাজ করার নির্দেশনা প্রদান করেন।

