ঢাকাSaturday , 8 February 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের সভা অনুষ্ঠিত

Link Copied!

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালক পর্ষদের ৩৯০তম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৫ ফেব্রুয়ারি) ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান এ. কে. আজাদ সভায় সভাপতিত্ব করেন। সভায় বেশ কিছু সংখ্যক বিনিয়োগ প্রস্তাব অনুমোদন দেয়া হয়। সভায় অন্যান্যদের মধ্যে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ ও মহিউদ্দিন আহমেদ, পরিচালকরা- ড. আনোয়ার হোসেন খান, মোঃ সানাউল্লাহ সাহিদ, মোঃ আব্দুল বারেক, আব্দুল হালিম, আক্কাচ উদ্দিন মোল্লা, ইঞ্জিনিয়ার মোঃ তৌহীদুর রহমান, ফকির আখতারুজ্জামান, মিসেস তাহেরা ফারুক, মিসেস জেবুন নাহার, ফকির মাসরিকুজ্জামান, স্বতন্ত্র পরিচালক একরামুল হক ও মোঃ রিয়াজুল করিম উপস্থিত ছিলেন। এছাড়া সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ এবং কোম্পানি সচিব মোঃ আবুল বাশার উপস্থিত ছিলেন।