ঢাকাTuesday , 4 February 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্মার্টকার্ড বিতরণ ব্যবস্থাপনা হবে সফটওয়্যারে

Link Copied!

সুষ্ঠুভাবে কার্যক্রম সম্পন্ন করার জন্য উন্নতমানের জাতীয় পরিচয়পত্র বা স্মার্টকার্ড বিতরণ ব্যবস্থাপনা সফটওয়্যারে করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য মাঠ কর্মকর্তাদের নির্দেশনাও দিয়েছে সংস্থাটি। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এনআইডি অনুবিভাগের সহকারী পরিচালক (মুদ্রণ ও বিতরণ) জাকির মাহমুদ নির্দেশনাটি সকল উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তাদের পাঠিয়েছেন। নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, স্মার্ট কার্ড রি-বক্সিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন’ সফটওয়্যার শতভাগ ব্যবহার নিশ্চিত করার জন্য এবং মাঠ পর্যায়ে স্মার্ট কার্ড বিতরণ সম্পন্ন হয়েছে এমন উপজেলা থানা অফিসকে আগামী ৩১ মার্চের মধ্যে সকল অবিতরণকৃত স্মার্ট কার্ড রি-বক্সিং সম্পন্ন করে এনআইডি মহাপরিচালকে জানাতে হবে।