ঢাকাTuesday , 4 February 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নগদের সাবেক এমডি তানভীরসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা

Link Copied!

নিয়ম লঙ্ঘন করে অবৈধ ই-মানি (ইলেকট্রনিক ট্রান্সফারযোগ্য অর্থ) সৃষ্টি করার অভিযোগে মোবাইলে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান ‘নগদ’ এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর এ মিশুকসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ ব্যাংক। মূলত ৬৪৫ কোটি টাকার অবৈধ ই-মানি সৃষ্টি করে লেনদেন করার দায়ে এ মামলা করা হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক মামলাটি করেছে বলে জানা গেছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান গণমাধ্যম জানান, ৬৪৫ কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগে কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগ নগদের বিরুদ্ধে এ মামলা করেছে। জানা গেছে, মামলায় ২৪ জনের নাম রয়েছে। যাদের মধ্যে ৯ জন বাংলাদেশ ডাক বিভাগের কর্মকর্তা। অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে আছেন নগদের সাবেক ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক ও ডাক বিভাগের একজন সাবেক মহাপরিচালক। এ বিষয়ে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন গণমাধ্যমকে বলেন, বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে নগদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করা হয়েছে। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর নগদে প্রশাসক নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। নগদের পরিচালন ব্যবস্থায় অনিয়ম আছে, এমন অভিযোগের ভিত্তিতে এ নিয়োগ দেওয়া হয়। নিরীক্ষায় নগদের বেশ কিছু আর্থিক অনিয়মের বিষয় বেরিয়ে আসে, যেমন ব্যাংকে নগদ অর্থ জমা না দিয়ে ৬০০ কোটি টাকার ই-মানি তৈরি করা। এ ছাড়া ৪১টি পরিবেশক হিসাব থেকে অননুমোদিতভাবে সরকারি ভাতার এক হাজার ৭১১ কোটি টাকা তুলে নেওয়ার ঘটনাও চিহ্নিত করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক এসব অনিয়মের ঘটনা উদঘাটনের ভিত্তিতে আইনি ব্যবস্থা নিয়েছে।