ঢাকাTuesday , 4 February 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জনতা ব্যাংকের নতুন পরিচালক মোঃ আহসান কবীরকে ব্যাংকের চেয়ারম্যানের শুভেচ্ছা

Link Copied!

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মোঃ আহসান কবীর জনতা ব্যাংক পিএলসি’র নতুন পরিচালক হিসেবে যোগদান করেছেন। মঙ্গলবার এ উপলক্ষে ব্যাংকের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন পর্ষদের চেয়ারম্যান মুহঃ ফজলুর রহমান। এ সময় ব্যাংকের পরিচালক বদরে মুনির ফেরদৌস, ড. মোঃ আব্দুস সবুর, এ কে এম খবির উদ্দিন চৌধুরী, আব্দুল মজিদ শেখ ও ড. মোঃ শাহাদাৎ হোসেন, ব্যপস্থাপনা পরিচালক চলতি দায়িত্বে মোঃ গোলাম মরতুজা, উপব্যবস্থাপনা পরিচালক মোঃ ফয়েজ আলম ও মোঃ নূরুল আলম, এফসিএমএ, এফসিএ (সিএফও) এবং কোম্পানি সেক্রেটারি মোঃ আবদুল আলীম খান উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মোঃ আহসান কবীর ঢাকা বিশ্ববিদ্যালয় হতে উদ্ভিদবিদ্যায় ১৯৮৭ সালে স্নাতক সন্মান এবং ১৯৮৮ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৯৪ সালে তিনি বিসিএস প্রশাসন ক্যাডারে যোগদান করেন। তিনি ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াসহ দেশ-বিদেশে দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ গ্রহণ করেছেন। ১৯৬৬ সালের ২৬ ডিসেম্বর তিনি মেহেরপুরের বল্লারপুর গ্রামে জন্মগ্রহণ করেন।