ঢাকাTuesday , 4 February 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শাহ্জালাল ইসলামী ব্যাংকের চৌমুহনী শাখা স্থানান্তরিত

Link Copied!

উন্নত সেবা প্রদানের প্রত্যয় নিয়ে নতুনভাবে সজ্জিত শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির চৌমুহনী শাখা রবিবার (০২ ফেব্রুয়ারি) থেকে নতুন ঠিকানায় (জামান প্লাজা, ৩৩ ডিবি রোড, চৌমুহনী, বেগমগঞ্জ, নোয়াখালী) ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে। শাহ্জালাল ইসলামী ব্যাংকের সাধারণ সেবা বিভাগের প্রধান মাহমুদুল শামীম তালুকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত স্থানান্তরিত শাখার উদ্বোধন করেন। ২০১০ সালের ২৯ ডিসেম্বর ব্যাংকের চৌমুহনী শাখার কার্যক্রম শুরু হয়েছিল। গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষিতে এবং সমাজের সর্বস্তরের মানুষদেরকে ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে ব্যাংকের এই শাখাটিকে নতুন জায়গায় স্থানান্তর করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের চৌমুহনী শাখার ব্যবস্থাপক মো: আব্দুল হান্নান, নোয়াখালী ইন্ডাস্ট্রিয়াল মালিক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন, আবাসন শিল্প সমিতির সভাপতি মো: শাহজাহান, চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতির সভাপতি হুমায়ুন কবির, নোয়াখালী সাংবাদিক ফোরামের সভাপতি মানিক ভূঁইয়া-সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নতুন শাখার কার্যক্রম শুরু উপলক্ষ্যে ব্যাংকের সমৃদ্ধি কামনা করে ব্যাংকের শাখা প্রাঙ্গণে পবিত্র কুরআন খতম, দুরূদ এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।