ঢাকাSunday , 2 February 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রশাসন থেকে ‘শেখ হাসিনার দোসরদের’ সরাতে এক মাসের আল্টিমেটাম

Link Copied!

আইনশৃঙ্খলা বাহিনীসহ দেশের সব প্রশাসন থেকে ‘শেখ হাসিনার দোসরদের’ সরাতে অন্তর্বর্তী সরকারকে এক মাসের আল্টিমেটাম দিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন। রবিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে সুপ্রিম কোর্ট বার ভবনের সামনে বিক্ষোভ সমাবেশে তিনি এ আল্টিমেটাম দেন। কুমিল্লায় আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে যুবদল নেতা মো. তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবিও জানান তিনি। জয়নুল আবেদীন বলেন, এক মাসের মধ্যে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী থেকে ফ্যাসিস্ট দোসরদের সরাতে হবে। অন্যথায় আইনজীবীরা কালো কোট পরে রাস্তায় নামবে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল বলেন, তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের খুঁজে বের শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা ভাবতে পারিনি ফ্যাসিস্ট শেখ হাসিনা চলে যাওয়ার পরও আমাদের ভাই হত্যার বিচারের দাবিতে রাজপথে দাঁড়াতে হবে। প্রশাসনের মধ্যে লুকিয়ে থাকা ফ্যাসিস্ট হাসিনার মদদপুষ্টরা এ হত্যাকাণ্ড ঘটাতে পারেন। তাই অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে তৌহিদুলের মতো আর রাজনৈতিক কর্মী যেন হত্যার শিকার না হয়। বিক্ষোভ সমাবেশে অ‍্যাডভোকেট মাকসুদ উল্লাহসহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা উপস্থিত ছিলেন।