ঢাকাSunday , 2 February 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডিজিটাল ব্যাংকিং সেবা এগিয়ে নিতে একসঙ্গে কাজ করবে ইউসিবি ও ডিজিইপে

Link Copied!

জাতীয় পর্যায়ে ডিজিটাল পেমেন্ট সেবা উন্নয়নের লক্ষ্যে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) এবং শীর্ষস্থানীয় পেমেন্ট গেটওয়ে সেবাদাতা প্রতিষ্ঠান ডিজিইপের মধ্যে একটি কৌশলগত চুক্তি সই হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) ইউসিবি কর্পোরেট অফিসে চুক্তিটি অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে অংশীদারত্বের মাধ্যমে ইউসিবির ডিজিটাল ব্যাংকিং অবকাঠামো শক্তিশালী করা এবং গ্রাহকদের জন্য নিরবিচ্ছিন্ন পেমেন্ট সমাধান প্রদানের মিশনে এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়। এই অংশীদারি সহযোগিতা চুক্তির মাধ্যমে ইউসিবি গ্রাহকদের জন্য উন্নত পেমেন্ট গেটওয়ে সেবা প্রদান করা হবে, যা ডিজিটাল লেনদেনকে আরও সহজ এবং নিরাপদ করবে। ইউসিবির পেমেন্ট গেটওয়েটি ইতিমধ্যেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এবং ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ) মতো বড় ইভেন্টের অনলাইন টিকেট বিক্রি প্রক্রিয়াকরণ করছে। এছাড়াও, ইউপের একীভূতকরণ প্ল্যাটফর্মটিকে আরও বহুমুখী এবং গ্রাহকবান্ধব করে তুলেছে। দুই প্রতিষ্ঠানের এই উদ্যোগ গ্রাহকদের আধুনিক ব্যাংকিংয়ের সুবিধা ও আর্থিক অন্তর্ভুক্তিকে এগিয়ে নিয়ে যাবে। অনুষ্ঠানে ইউসিবির পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ অপারেটিং অফিসার মো. আবদুল্লাহ আল মামুন, চিফ কমিউনিকেশন অফিসার জীশান কিংশুক হক এবং ডিজিইপের পক্ষ থেকে দিপন গ্রুপের সিইও মো. রাশেদ মাহমুদ। এছাড়াও উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।