ঢাকাSunday , 2 February 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আকর্ষণীয় মুনাফায় চালু হয়েছে জনতা ব্যাংক ডিপোজিট পেনশন স্কীম

Link Copied!

বার্ষিক ১০ শতাংশ মুনাফায় ৫ ও ১০ বছর মেয়াদে জনতা ব্যাংক ডিপোজিট পেনশন স্কীম (জেবিডিপিএস) চালু হয়েছে। এ স্কিমে ৫০০ টাকা থেকে ২৫ হাজার টাকা ও এর গুণিতক যে কোন পরিমাণ টাকা মাসিক ভিত্তিতে জমা করা যায়। রোববার (২ ফেব্রুয়ারি) মতিঝিলস্থ জনতা ভবন কর্পোরেট শাখায় ব্যাংকের চলতি দায়িত্বে থাকা ব্যবস্থাপনা পরিচালক মোঃ গোলাম মরতুজা এ স্কিমের উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের মহাব্যবস্থাপক মোঃ একরামুল হক আকন, এস এম আব্দুল ওয়াদুদ, মোঃ আশরাফুল আলম, আরিফ আহমেদ, প্রতিভা রানী সরকার ও মোহাম্মদ আনিসসহ অন্যান্য নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া অনলাইনে ব্যাংকের সকল বিভাগীয় প্রধান ও এরিয়া প্রধানগণ সংযুক্ত ছিলেন।