ঢাকাSunday , 2 February 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মার্কেন্টাইল ব্যাংকের টাউন হল মিটিং অনুষ্ঠিত

Link Copied!

চট্টগ্রামে মার্কেন্টাইল ব্যাংকের টাউন হল মিটিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) চট্টগ্রাম ক্লাবের ব্যাঙ্কুয়েট হলে মিটিংটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চট্টগ্রাম অঞ্চল ও কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের ৫৮টি শাখা ও উপশাখার প্রধান, সকল নির্বাহী ও কর্মকর্তারা অংশ নেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ইভিপি ও চট্টগ্রাম জোনাল হেড মেজবাহ উদ্দীন আহমেদ। আরও বক্তব্য দেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকরা- মোঃ জাকির হোসাইন, আদিল রায়হান, শামীম আহম্মদ, অসিম কুমার সাহা ও ড. মোঃ জাহিদ হোসাইন, এসইভিপি মোহাম্মদ ইকবাল রেজওয়ান, কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের প্রধান ও এসভিপি ফরিদউদ্দিন আহমেদ ভূঁইয়া প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান খেলাপি ঋণ আদায়, ভবিষ্যত পরিকল্পনা, আমানত ও ঋণ এবং সর্বোচ্চ আধুনিক গ্রাহক সেবা নিশ্চিতে কর্মকর্তাদের দিক নির্দেশনা দেন।