ঢাকাSaturday , 1 February 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এক্সিম ব্যাংকের ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

Link Copied!

এক্সিম ব্যাংকের ঢাকা অঞ্চলের বিশেষ ব্যবসা উন্নয়ন সম্মেলন আজ অনুষ্ঠিত হয়েছে । শনিবার (১ ফেব্রুয়ারি) ব্যাংকটি এক সংবাদ সম্মেলনে এতথ্য নিশ্চিত করেছে। প্রধান কার্যালয়ে আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ আখতার হোসেন এবং সভাপতিত্ব করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ (জুম্মা)। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাঃ জসিম উদ্দিন ভূঞা, মাকসুদা খানম, মোঃ মইদুল ইসলাম এবং ঢাকা অঞ্চলের সকল শাখা ব্যবস্থাপক ও উপশাখা ইনচার্জসহ প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানরা। প্রধান অতিথির বক্তব্যে মোঃ আখতার হোসেন সকল শাখা ব্যবস্থাপকদের সততা, নিষ্ঠা এবং সর্বোত্তম গ্রাহকসেবা প্রদানের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে কাজ করার পরামর্শ দেন। সভাপতির বক্তব্যে আব্দুল আজিজ ব্যাংকের সার্বিক কার্যক্রম এবং ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে আলোচনা করে কিভাবে কাঙ্খিত ফলাফল অর্জন করা যায় সে বিষয়ে সুস্পষ্ট কর্মপরিকল্পনা প্রদান করেন।