ঢাকাSaturday , 1 February 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ক্যাশ ম্যানেজমেন্ট সেবা চুক্তি করলো প্রাইম ব্যাংক ও ডাবর বাংলাদেশ

Link Copied!

শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসির কম্প্রিহেনসিভ ক্যাশ ম্যানেজমেন্ট সেবা নেবে ডাবর বাংলাদেশ প্রাইভেট লিমিটেড। সম্প্রতি গুলশানে অবস্থিত ব্যাংকের করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্পর্কিত চুক্তি সই করেছে প্রতিষ্ঠান দুটি। এই চুক্তির আওতায়, দেশের মধ্যে সকল ধরনের আর্থিক লেনদেন করতে ডাবর বাংলাদেশ এখন থেকে প্রাইম ব্যাংকের ডিজিটাল চ্যানেল প্রাইমপে ব্যবহার করতে পারবে। পাশাপাশি দেশব্যাপী প্রাইম ব্যাংকের শাখা ব্যবহার করে নিজেদের পণ্য বিক্রির অর্থ সংগ্রহ করতে পারবে। প্রাইম ব্যাংকের এসইভিপি সাজিদ রহমান এবং ডাবর বাংলাদেশের ফাইন্যান্স কন্ট্রোলার রাকেশ হামিরওয়াসিয়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গ্রহকদের অধিক নিরাপত্তার নিশ্চিত করে সব ধরনের লেনদেন করার সুযোগ করে দেয় প্রাইমপে। এই ডিজিটাল চ্যানেলের মাধ্যমে আরটিজিএস, বিইএফটিএন, ইন্ট্রা-ব্যাংক ফান্ড ট্রান্সফার, এনপিএসবি থেকে ইলেকট্রনিক ও পেপারভিত্তিক উভয় প্রক্রিয়ায় এবং ডিজিটাল স্বাক্ষরসহ এমএফএস ওয়ালেট থেকে করপোরেট চেক ও পে-অর্ডার আকারে ফান্ড ট্রান্সফার করা সম্ভব। এমনকি করপোরেট গ্রাহকরা প্রাইমপের মাধ্যমে শুল্ক, কর ও ইউটিলিটি বিল পরিশোধ করতে পারবে। প্রাইমপের মাধ্যমে গ্রহকরা নিরবিচ্ছিনভাবে খুব কম সময়ে, কম খরচে ও সর্বোচ্চ নিরাপত্তার সাথে অনুমোদিত লেনদেন সম্পন্ন করতে পারেন। এই ডিজিটাল চ্যানেলে টু-ফ্যাক্টর অথেনটিকেশন নিরাপত্তা ফিচার ব্যহবার করা হয়েছে এবং যেকোনও সময় যেকোনও জায়গা থেকে সুবিধামতো ওয়েব থেকে এই প্ল্যাটফর্ম ব্যাবহারের করতে পারেন গ্রাহকরা।