ঢাকাSaturday , 1 February 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হোমিওপ্যাথিক চিকিৎসা কাউন্সিলে অবৈধ নিয়ােগপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা এখনও বহাল তবিয়তে

এম আর সুমন
February 1, 2025 8:58 pm
Link Copied!

বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা কাউন্সিলের (সাবেক হোমিওপ্যাথিক বোর্ড) প্রশাসনিক কর্মকর্তা মোর্শেদা ইয়াসমিনকে গত ২০০৯ সালে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদন ব্যতিরেকে নিয়োগ প্রদান করা হয়। নিয়োগে ৫ বছরের প্রশাসিনক কাজে অভিজ্ঞতার কথা বলা থাকলেও ভুয়া প্রতিষ্ঠানের কাজপত্র জমা দিয়ে বিশেষ সখ্যতার কারণে চাকুরি নামক সোনার হরিণ বাগিয়ে নিয়েছেন মোর্শেদা ইয়াসিমন। বছর ভিত্তিক সংরক্ষণ সাপেক্ষ্যে ও অন্যান্য শর্তাবলীর আলোকে গত ১৫/০৯/২০০৯ইং তারিখ সম্পূর্ণ অস্থায়ী তাকে নিয়োগ প্রদান করে সাবেক হোমিওপ্যাথিক বোর্ড। মন্ত্রণালয়ের নির্দেশনাকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে স্বৈরশাসকের অন্যতম দোসর সাবেক রেজিস্ট্রার জাহাঙ্গীর আলমের প্রত্যক্ষ মদদে মোর্শেদা ইয়াসিনকে অবৈধ নিয়োগ প্রদান করা হয়। যা নিয়ে ব্যাপক গুঞ্জন রয়েছে। সূত্র জানায়, বিশেষ সখ্যতার কারণে মোর্শেদা ইয়াসমিনকে বেতন স্কেল ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডের দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করা হয়। অথচ তিনি এখনও ১১তম গ্রেডের কর্মচারীর বেতন ভাতাদি উত্তোলন করছেন। অন্যদিকে ঐ প্রতিষ্ঠানে কর্মরত অসংখ্য কর্মকর্তা এবং কর্মচারীদের পদোন্নতি বঞ্চিত করা হয়েছে। প্রশ্ন উঠেছে, অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত একজন প্রশাসনিক কর্মকর্তাকে কোন ক্ষমতা বলে পদোন্নতি দেওয়া হয়েছে? এ নিয়ে হোমিওপ্যাথিক চিকিৎসা কাউন্সিলের কর্মকর্তা এবং কর্মচারীদের মাঝে ব্যাপক অসন্তোষ বিরাজ করছে। সূত্র জানায়, মোর্শেদা ইয়াসমিন একজন কর্মচারী হলেও সাবেক রেজিস্ট্রার তার পাশে বসিয়ে সরকারি গাড়ীতে নিয়ে নিয়মিত যাতায়াত করতেন। তারা অন্তরঙ্গ পরিবেশে চলাফেরাও করতেন। এ নিয়ে হোমিওপ্যাথিক চিকিৎসা কাউন্সিলে আগত শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের মাঝে চরম ক্ষােভ বিরাজ করলেও চাকরি হারানোর ভয়ে কেউ প্রতিবাদ করেননি। সাবেক রেজিস্ট্রার জাহাঙ্গীর আলমের সঙ্গে সুগভীর সম্পর্কের কারণে প্রশাসনিক কর্মকর্তা মোর্শেদা ইয়াসমিন নানাভাবে অনৈতিক সুবিধা নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। একাধিক সূত্র জানায়, রাজধানীর মিরপুরে তার দুটি বিলাস বহুল ফ্ল্যাট রয়েছে। যার দাম কয়েক কোটি টাকা। তার গ্রামের বাড়ী সিরাজগঞ্জের শাহাজাদপুর উপজেলার নন্দ লালপুর গ্রামেও বিপুল সম্পদ গড়ে তুলেছেন। ক্ষমতাধর সাবেক রেজিস্ট্রার জাহাঙ্গীর আলমের সঙ্গে সুগভীর সম্পর্কের কারণে মোর্শদা ইয়াসমিন রাতারাতি তার ভাগ্যের চাকা ঘুরিয়ে ফেলেছেন। সূত্র জানায়, ৬৬ হোমিওপ্যাথিক কলেজের যাবতীয় কাগজপত্র আটকিয়ে এবং কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের ক্ষেত্রে সাবেক রেজিস্ট্রার জাহাঙ্গীর আলমের ছত্রছায়ায় মাসে লাখ লাখ টাকা অবৈধ পথে উপার্জন করেন আলোচিত এই মোর্শদা ইয়াসিন। এ ব্যাপারে বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা কাউন্সিলের চেয়ারম্যান, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের চিকিৎসা শিক্ষা অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী শনিবার দৈনিক পাঞ্জেরীকে বলেন, মোর্শেদা ইয়াসমিনের নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে তার জানা নেই। এখন তিনি অবহিত হলেন বিধায় এ ব্যাপারে খোঁজখবর নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। অভিযুক্ত মোর্শেদা ইয়াসমিনের মোবাইল ফোনে কয়েকবার যোগাযোগ করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।