ঢাকাSunday , 8 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মালিতে রকেট হামলায় শান্তিরক্ষী নিহত

Link Copied!

mfliআন্তর্জাতিক ডেস্ক : মালির উত্তরাঞ্চলীয় কিদাল শহরে রোববার সকালে এক রকেট হামলায় কমপক্ষে তিন জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর এক সদস্যও রয়েছেন। প্রত্যক্ষদর্শী এবং নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, রোববার সকালে কিদালে অবস্থিত জাতিসংঘ ঘাঁটিটি লক্ষ্য করে ডজন খানেক রকেট এবং শেল হামলা চালানো হয়। এ সময় একটি রকেট তুয়ারেগ শিবিরে গিয়ে আঘাত হানে। এতে ওই নিরাপত্তা কর্মী প্রাণ হারান।
তবে কে বা কারা এ হামলা চালিয়েছে সে ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি রয়টার্স। এছাড়া নিহত ওই শান্তিরক্ষীর পরিচয়ও জানা যায়নি।
এর আগে রাজধানী বামাকোতে এক বারে বন্দুক হামলা চালিয়ে পাঁচ জনকে হত্যা করেছিল এক মুখোশধারী।